বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

২৭ আগস্ট ২০২৬, ০৩:২০ PM
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এখনো দেশে ফেরেনি বাংলাদেশ দল। দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর আবারও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এসেছে। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পরিবর্তে এবার ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ। তৃতীয় দল হিসেবে জিম্বাবুয়ে যোগ দিচ্ছে।

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে সেই সিরিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এমন পরিস্থিতিতে জাতীয় দলের বাইরে থাকা ও রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

এরপর অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। শুরুতে সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টেস্ট খেলার পরিকল্পনা ছিল। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে ম্যাচের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এরই মধ্যে জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এতদিন বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত না জানালেও শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে জিম্বাবুয়ে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে। ফলে ম্যাচের সংখ্যাও বাড়ছে। অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে তিন দলের এই ওয়ানডে সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। অর্থাৎ আগের পরিকল্পনার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পরিবর্তে এবার জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬