পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ PM
পিএসএল ট্রফি

পিএসএল ট্রফি © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের প্লে-অফের ৪ দল চূড়ান্ত হয়েছে। লিগ পর্বের শেষ রাউন্ডে ইসলামাবাদ ইউনাইটেড ও নতুন দল হায়দরাবাদ কিংসম্যান প্লে-অফ নিশ্চিত করেছে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ইসলামাবাদ।

এর আগে, পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস প্লে-অফ নিশ্চিত করেছিল। ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে পেশোয়ার। অন্যদিকে ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ইসলামাবাদ। 

১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুলতান। শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় হায়দারাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকায় প্লে-অফে নাম লেখায় তারা।  

২৮ এপ্রিল থেকে প্লে-অফ পর্ব শুরু হবে। করাচিতে কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পেশোয়ার ও ইসলামাবাদ মুখোমুখি হবে। সরাসরি ফাইনালে উঠবে জয়ী দল। দ্বিতীয় এলিমিনেটরে খেলবে হেরে যাওয়া দল।

২৯ এপ্রিল লাহোরে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে মুলতান ও হায়দরাবাদ। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় এলিমিনেটরে উঠবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। পহেলা মে লাহোরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে লড়বে কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল। আগামী ৩ মে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬