২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে

০৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২’শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার দুই জায়গার টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে। 

ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) এর টিকিট মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের (কর্পোরেট ব্লকের) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ ছাড়া ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট মূল্য ৬’শ টাকা করে নির্ধারণ করা হয়েছে। 

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪ ’শ টাকা করে। 

ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২’শ টাকা।

বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা যাবে। এজন্য www.gobcbticket.com.bd -এই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় আইসিডিডিআর,বি’র ড. তাহমিদ…
  • ২৬ মে ২০২৬