দুই জয়েও সেমিফাইনালের নিশ্চয়তা নেই ভারতের

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। সুপার এইটে ‘আউট অব দ্য বক্স’ কৌশলে ভারতকে ৭৬ রানে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। এতে টানা ১২ ম্যাচ জেতার পর হারের মুখ দেখল বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরাজয়ে বাকি দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা থাকবে ম্যান ইন ব্লু'দের।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের নিখুঁত পরিকল্পনা মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

ভারতকে হারানোর পর গ্রুপ-১ এ সবার ওপরে প্রোটিয়ারা। (+) ৩ দশমিক ৮০০ নেট রানরেট নিয়ে তাদের পয়েন্ট ২। অন্যদিকে মাইনাস (-) ৩ দশমিক ৮০০ নিয়ে টেবিলের তলানিতে ভারত। এ ছাড়া সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ (২৩ ফেব্রুয়ারি) মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। 

সুপার এইটে নিজেদের বাকি দুটি ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই দুই ম্যাচে জয় পেলে ম্যান ইন ব্লু'দের পয়েন্ট হবে ৪।

কিন্তু ৪ পয়েন্টে ৩ দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুই ম্যাচে অনায়াসে জয় পায়, সেই প্রার্থনাও করতে হবে স্বাগতিকদের। এক্ষেত্রে দুই ম্যাচে জিতলেই ৪ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে ম্যান ইন ব্লু'রা। আর এই সমীকরণ মিললে ২ পয়েন্টের বেশি পাবে না রোডিশিয়ান বা ক্যারিবিয়ানরা।

তবে প্রোটিয়ারা যদি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কারও কাছে হেরে যায় এবং বাকি দুই ম্যাচেই জয়ের দেখা পায় ভারত, তাতেও তিন দলের ৪ পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে নেট রানরেটের হিসেবেই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে। আর ৭৬ রানের পরাজয়ে এই সমীকরণে বেশ পিছিয়ে ভারত। তাই পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটও বাড়িয়ে নিতে হবে তাদের। কিন্তু দুই ম্যাচের মধ্যে কোনো একটিতে হারলেই শেষ হয়ে যাবে সেমির স্বপ্ন। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081