ভারতের পশ্চিমবঙ্গ

ছাত্রীর মোবাইল ফোনে অশালীন মেসেজ শিক্ষকের, অতঃপর...

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ AM
মোবাইল ফোনে মেসেজ

মোবাইল ফোনে মেসেজ © সংগৃহীত

স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীর মোবাইল ফোনে অশালীন মেসেজ দিয়েছিলেন শিক্ষক। বিষয়টি জানাজানি হতেই তাকে ক্লাসরুমে আটকে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য শিক্ষার্থীরা। বাধ্য হয়ে নাকে খত দিয়ে ক্ষমা চান শিক্ষক। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আবার চড় মারতেও দেখা যায় ছাত্রীকে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, বালুরঘাট শহরের নামকরা উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, এটি চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের নাম অনুপম মুখোপাধ্যায়। শিক্ষক নিজের ক্লাসের ছাত্রীর হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠিয়েছিলেন। পরদিন স্কুলে এসেই ছাত্রী তার সহপাঠীদের জানিয়ে দেয়।

এরপর শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতেই ঘর বন্ধ করে দেয় সব ছাত্রী। তারা শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করে। ক্লাসেই হাঁটু মুড়ে মাথা নত করে মেঝেতে নাক খত দেন শিক্ষক। সেখানেই শিক্ষককে চড় মারেন ছাত্রী। পুরো বিষয়টি মোবাইল ফোনে বন্দি করে রেখেছিল পড়ুয়ারা। পরে সোশাল মিডিয়ার ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২

স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা বলেন, এমন একটি ভিডিও নজরে এসেছে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটি হয়েছে, তা জানতে হবে। এখন একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। ফলে ওই ঘটনার বিষয়ে কিছু বলতে পারব না। তবে তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটি বিষয়টি দেখছে। সেখান থেকে রিপোর্ট এলেই সব পরিষ্কার হবে। 

তিনি আরও বলেন, রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যদিও, অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্কুল পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি জানান, বিষয়টির সত্যতা জানা নেই। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলব। আইন আইনের মতো কাজ করবে বলেও জানান তিনি।

আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬