মোবাইল চার্জার বিস্ফোরণে চার বাড়িতে আগুন

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ PM
মোবাইল চার্জার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন

মোবাইল চার্জার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙা গ্রামে মোবাইল চার্জার বিস্ফোরণে চারটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোলাডাঙার মো. জিয়াউর রহমানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। দ্রুতই তা পাশের তারা বেগম, তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতে পৌঁছে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আসবাবপত্র, খাদ্যশস্য ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের হিসাব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
আ.লীগ-ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, দুই ইউএনও কার্যা…
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬