চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ফল ঘোষণার পর সংঘর্ষ, বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ PM
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী সহিংসতায় ভাঙচুরের ঘটনা ঘটে

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী সহিংসতায় ভাঙচুরের ঘটনা ঘটে © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিজয় উল্লাসকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় অন্তত ৩-৪ জন আহত হন এবং দুটি বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দুই দফায় শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নে জগন্নাথপুর গ্রামে  এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এখানে বিএনপিকে পরাজিত করে জামায়াত বিজয়ী হলে তাদের সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে, এ সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত সমর্থকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি থমথমে। আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরীর নাম জানা গেছে। 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করার পরও তার বাড়িতে একই দলের লোকজন হামলা চালিয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জগন্নাথপুর ও পিয়ালীমারী কেন্দ্রে কম ভোটের ব্যবধান নিয়ে অসন্তোষ থেকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
‘চাকরি চলে গেলে কখনও কি গ্রামের সবাইকে কাঁদতে দেখেছেন?’
  • ২৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ‘কথিত মডেল’ মিষ্টি …
  • ২৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর
  • ২৭ মার্চ ২০২৬
বন্য হাতি হত্যা করে মাটিচাপা, গোপন করতে ওপরেই ঘর নির্মাণ
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence