ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

০৭ মার্চ ২০২৬, ০২:৪৩ PM
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

শনিবার (৭ মার্চ) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ। 

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) ডাইরেক্টর জেনারেল এ এস ম রেজাউল করিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা ও ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোন ও শাখাপ্রধানরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন।

প্রধান অতিথি মো. ওমর ফারুক খান বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি। এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার জন্য শুধু ব্যবসা বৃদ্ধি করা যথেষ্ট নয়, সে সঙ্গে প্রয়োজন সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। সঠিকভাবে ঝুঁকি সনাক্ত, মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করতে পারলেই টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একটি কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং সেই সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকা। 

তিনি সবাইকে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আরও দয়িত্বশীল, সতর্ক ও যত্নবান হওয়ার আহবান জানান এবং সময়মতো ঝুঁকি চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে অনেক সমস্যা সহজে প্রতিকার হবে বলে মন্তব্য করেন।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬