ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৫ PM
ইসলামী ব্যাংকের অনুষ্ঠান

ইসলামী ব্যাংকের অনুষ্ঠান © সংগৃহীত ও সম্পাদিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের সবচেয়ে বড় ব্যাংক উল্লেখ করে এ প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ। তাই গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার তিনটি জোন ও পাঁচটি কর্পোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা চালাতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করবেন, তখন সেবার মান ও কাজের গতি স্বাভাবিকভাবেই বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগের কোনো বিকল্প নেই। তিনি এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করার আহ্বান জানান।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী বছর দুই ঈদ ও দুর্গাপূজায় কত দিনের ছুটি, জানা গেল
  • ০৪ নভেম্বর ২০২৬
মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৪ নভেম্বর ২০২৬
সূর্য ওঠার আগেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রল…
  • ০৪ নভেম্বর ২০২৬
তাহসিফের লাশ উদ্ধারের মামলায় ফের তিন দিনের রিমান্ডে বান্ধবী…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে মনিটরিং নীতিমালা, পরিমার্জিত হচ্ছে কারিকুলাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950