গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ২

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ PM
গ্রেপ্তার চোর চক্রের দুই সদস্য

গ্রেপ্তার চোর চক্রের দুই সদস্য © সংগৃহীত

গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখা থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে খুলনার দিঘলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ টাকা, জমির দলিলের রশিদ ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. টিটন খান (৩৬) ও মো. ইউনুস শেখ (৪৭)।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সারোয়ার হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-২৫, তাং-১৩/০২/২০২৬ খ্রি., ধারা-৪৫৪/৩৮০, পেনাল কোড-১৮৬০)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাসানুর রহমান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেন। পরে শনিবার দুপুরে দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামিরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১৫টি মামলা বিচারাধীন।

কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬