সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ PM
ইসলামী ব্যাংকের লোগো

ইসলামী ব্যাংকের লোগো © সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ব্যতিক্রমী সঞ্চয় স্কিম চালু করেছে ইসলামী ব্যাংক। মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব, বিবাহ সেভিংস ও মোহর সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের পরিকল্পিত সঞ্চয় ও কল্যাণমূলক ব্যয়ের সুযোগ দিচ্ছে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা যায়, মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাবের মাধ্যমে গ্রাহকরা স্থায়ী সাদাকায়ে জারিয়াহ হিসেবে অর্থ জমা রাখতে পারেন। এ ক্ষেত্রে মূল অর্থ অক্ষুণ্ন রেখে অর্জিত মুনাফা শরীয়াহসম্মত খাতে ব্যয় করা হয়। হিসাবধারী নিজ পছন্দ অনুযায়ী মুনাফা ব্যয়ের নির্দেশ দিতে পারেন। বর্ষপূর্তিতে মুনাফা প্রদান করা হলেও গ্রাহকের আগ্রহে মাসিক ভিত্তিতেও প্রাক্কলিত মুনাফা গ্রহণের সুযোগ রয়েছে। ১৮ বছর বা তদূর্ধ্ব যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম এক হাজার টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারেন।

বিবাহের ব্যয় নির্বাহে পরিকল্পিত সঞ্চয়ের জন্য চালু রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট। মাসিক ৫০০ টাকা বা তার গুণিতক হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কিস্তি নির্ধারণ করা যায়। মেয়াদ তিন থেকে পাঁচ বছর। বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয়ের ব্যবস্থা রয়েছে।

এছাড়া মোহর আদায় সহজ করতে মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট চালু রয়েছে। ৫০০ থেকে ৫,০০০ টাকা মাসিক কিস্তিতে পাঁচ বা দশ বছর মেয়াদে এ হিসাব খোলা যায়। অবিবাহিত ও বিবাহিত উভয়েই নিজ বা স্ত্রীর নামে হিসাব পরিচালনা করতে পারেন। কাবিননামায় উল্লেখিত আদায়যোগ্য টাকার ভিত্তিতে কিস্তি নির্ধারণ করা হয়।

ব্যাংকটির সেলফিন অ্যাপ, আই-ব্যাংকিং ও শাখা-উপশাখার মাধ্যমে স্বয়ংক্রিয় কিস্তি জমার সুবিধা রয়েছে। জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়ে শাখা বা অনলাইনে ঘরে বসেই হিসাব খোলা সম্ভব।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিনির্ভর সেবা ও শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের সমন্বয়ে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬