চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ AM
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে হাতবোমা তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফাটাপাড়া এলাকার জনৈক কালামের বাড়িতে গত রাতে একদল লোক বোমা তৈরির কাজ করছিলেন। কাজ চলাকালীন আকস্মিকভাবে একটি বোমার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং বিস্ফোরণের কারণ উদঘাটনে কাজ শুরু হয়েছে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

২৫০টি মাদ্রাসা বন্ধের নির্দেশ,আরও ১০০টিকে শোকজ করল পশ্চিমবঙ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুটিতে শিক্ষা, শেষে পুলিশ ক্যাডার— বিসিএসে কেমন ছিল ঢ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9