ঢাবির এক হলেরই ৯ ছাত্র হলেন এমপি, বিএনপি-জামায়াতের কত জন?

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ AM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ AM
ঢাবির ফজলুল হক মুসলিম হল

ঢাবির ফজলুল হক মুসলিম হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হলের সাবেক ৯ শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে সাত ও জামায়াতে ইসলামীর দুজন রয়েছেন। ফজলুল হক মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. ইমামুল হাসান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইমামুল হাসান। তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ ৯ জন ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাতজন এবং বাংলাদেশ জামাত ইসলামী হতে দুইজন ভাই নির্বাচিত হয়েছেন।’

আরও পড়ুন: ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে আজ, ফি জমার সুযোগ ৩ দিন

নিচে নির্বাচিত প্রতিনিধিদের তালিকা প্রদান করা হলো (আসন নম্বর এর ক্রমানুসারে সাজানো)-

অনিন্দ্য ইসলাম অমিত (৮৭-যশোর-০৩, বিএনপি); অ্যাডভোকেট গাজী এনামুল হক (৮৯-যশোর-০৫, জামায়াত); রকিবুল ইসলাম বকুল (১০১-খুলনা-০৩, বিএনপি); এস কে আজিজুল বারী (১০২-খুলনা-০৪, বিএনপি); মোহাম্মদ ইজ্জত উল্লাহ (১০৫-সাতক্ষীরা-০১, জামায়াত); মো. নুরুল ইসলাম (১১০-বরগুনা-০২, বিএনপি); খন্দকার আবু আশফাক (১৭৪-ঢাকা-০১, বিএনপি); ড, আবদুল মঈন খান  (২০০-নরসিংদী-০২, বিএনপি) এবং আ ন ম এহছানুল হক মিলন (২৬০-চাঁদপুর-০১, বিএনপি)।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬