চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই বিপুল ভোটে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন। অপর দুটি আসনেও দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট ১৭২টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ ১০৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৪৪৮ ভোট। ধানের শীষ প্রতীকের হারুনুর রশীদ পেয়েছেন ৭২ হাজার ৭ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১০৬টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান ৯৭ হাজার ৭৯০ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৬ হাজার ৬৯১ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট ১৫৯টি কেন্দ্রের মধ্যে ৭৯টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ড. কেরামত আলী ৯৮ হাজার ৩৪১ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া ৭৭ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬