যশোর-৩ আসনের ৫ কেন্দ্রে ৯৪০ ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ PM
বিএনপি-জামায়াতের মার্কা

বিএনপি-জামায়াতের মার্কা © টিডিসি ফটো

যশোর-৩ আসনের পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকে মো. আব্দুল কাদের মোট ৫ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৪ হাজার ৩০৮ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলে যশোর জিলা স্কুল (পুরুষ) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৭৮ ভোট এবং দাঁড়িপাল্লা ৮২০ ভোট। জিলা স্কুল (মহিলা) কেন্দ্রে ধানের শীষ ৮৭২ ভোট ও দাঁড়িপাল্লা ৮১১ ভোট পেয়েছে।

অন্যদিকে কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা ২ হাজার ২২ ভোট পেয়ে এগিয়ে থাকে, যেখানে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৬৬ ভোট। আমটতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৩৯০ ভোট এবং ধানের শীষ ১ হাজার ২১৯ ভোট। বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দাঁড়িপাল্লা ২০৫ ভোট ও ধানের শীষ ৭৩ ভোট পেয়েছে।

সব মিলিয়ে পাঁচটি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৯৪০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9