ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে বাধা থাকছে না, দ্রুততম সময়ে প্রজ্ঞাপন

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM
ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে বাধা থাকছে না, দ্রুততম সময়ে প্রজ্ঞাপন

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে বাধা থাকছে না, দ্রুততম সময়ে প্রজ্ঞাপন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। দ্রুততম সময়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

ইসি সচিব জানান, কেন্দ্রের ভেতরে ও চারপাশে মোবাইল ফোন ব্যবহারের ওপর দেওয়া আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন এবং এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। এর ফলে ভোটের দিন সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন বহনে আর কোনো আইনি বাধা থাকছে না। এমনকি প্রার্থী ও ভোটাররাও মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।

তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দেওয়া নির্দেশনা সংশোধন করছে ইসি। এখন ভোটকেন্দ্রে সাংবাদিকরা যেতে পারবেন। ছবি তোলার ক্ষেত্রে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিধিনিষেধ থাকবে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন বলেও জানান ইসি সচিব।

এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রবিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আজ সোমবার এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে ডাকসু ও ১১ দলীয় জোটের প্রতিনিধি দল। এ ছাড়া সাংবাদিকদের পক্ষ থেকেও আপত্তি জানানো হলে সে সময়ে আশ্বস্ত করেছিলেন ইসি সচিব।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬