সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে একযোগে এ ভাষণ প্রচারিত হবে। 

জানা গেছে, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভাষণ দেবেন। দলটির পক্ষ থেকে ভাষণটি দেখার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভাষণ দেবেন বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এই ভাষণ দেশের জনগণ ও গণমাধ্যমকে দেখার জন্য আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে, গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬