শহীদ মিনারে এক ঘণ্টায় আইফোনসহ ১২ মোবাইল চুরি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ PM
ডিসি মাসুদ আলম

ডিসি মাসুদ আলম © সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরের এক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আইফোনসহ ১০–১২টি মোবাইল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই মনে করছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই তারা আসছেন। কিন্তু এর মধ্যে কে চোর আর কে চোর না তা বোঝা মুশকিল। আমার কাছে মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ করেছেন ১০-১২ জন। সবাইকে জিডি করতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘হারানো মোবাইলের মধ্য থেকে কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। প্রযুক্তির মাধ্যমে আমরা হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা চালাবো। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে।’

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬