শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি: পুলিশ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ AM
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম © সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে এক ঘণ্টার মধ্যেই আইফোনসহ ১০-১২টি মোবাইল চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। হারানো মোবাইল উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের এক ঘণ্টায় এমন অভিযোগ আসে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, ‘হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই মনে করছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই তারা আসছেন। কিন্তু এর মধ্যে কে চোর আর কে চোর না তা বোঝা মুশকিল। অনেকগুলো অভিযোগ পেয়েছি, সবাই জিডি করুক।’

ডিসি মাসুদ আলম বলেন, ‘হারানো মোবাইলের মধ্য থেকে কয়েকটি মোবাইলের নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো। প্রযুক্তির মাধ্যমে আমরা হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা চালাবো। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার কাছে মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ করেছেন ১০-১২ জন। যারা শ্রদ্ধা নিবেদন করছেন, সবাইকে সতর্ক হতে হবে।’

জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬