ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ AM
কেন্দ্রীয় শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনার © সংগৃহীত

বায়ান্নর সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় আজ পুরো দেশ প্রস্তুত। আর এই শ্রদ্ধার কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় শহীদ মিনার এখন সেজে উঠেছে এক অনন্য মহিমায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পী ও কর্মীরা। চারুশিল্পীদের তুলির আঁচড়ে বেদীতে ফুটে উঠছে রঙিন আলপনা। 

মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ধুলোবালি পরিষ্কার করে মূল কাঠামো ও বেদী ধুয়ে নতুনভাবে সাজানো হচ্ছে। ইতোমধ্যে মিনারের বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, কাঠামোগত কাজ দ্রুত এগোচ্ছে। রং সম্পন্ন হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।

শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা অঙ্কন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির কাজও চলছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জানা গেছে, রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তার আগেই চারুকলার শিক্ষার্থীরা শেষ করে দিচ্ছেন এই রঙিন প্রস্তুতি। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা জানান, আমরা আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছি। শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে কাজ করছি। আশা করি, যথাসময়ে সবকিছু শেষ হবে।

এদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্রাফিক রুটেও আনা হয়েছে পরিবর্তন। সব মিলিয়ে, ভাষা শহীদদের রক্তে ভেজা এই প্রাঙ্গণ এখন পুষ্পার্ঘ্য গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত।

ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, জানা…
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, সম্ভাব্য দলে থাকছেন যা…
  • ১৭ জুলাই ২০২৬
আশ্বাস, তদন্ত আর অমীমাংসিত প্রশ্নে আটকে আছে সাজিদ হত্যাকাণ্…
  • ১৭ জুলাই ২০২৬
নামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর, ছিল না ভাস্কর্য; ৩২ লা…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ কি পিছিয়ে যেতে পারে
  • ১৭ জুলাই ২০২৬
পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আটকে আছে কোথায়?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence