আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তাজনিত হুমকি নেই: র‌্যাব

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ PM
সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানসহ সদস্যরা

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানসহ সদস্যরা © টিডিসি ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাত ১২টা ১ মিনিটে শহীদ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে একেএম শহিদুর রহমান জানান, শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটারভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পুরো এলাকা কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো নির্দিষ্ট থ্রেট নেই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

দেশব্যাপী কর্মসূচির প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দেড় বছরে ভঙ্গুর পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। ভবিষ্যতেও পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আন্দোলন বা দাবি আদায়ের নামে সাধারণ জনগণকে জিম্মি করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, আমরা চাই এদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনে যেন কোনো বাধা না আসে, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো।

এদিকে মহান মাতৃভাষা দিবসে নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস-এর পরিচালনা কার্যক্রম নিম্নরুপ-

ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অদ্য ২০ ফেব্রুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোন ধরণের বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে । অগ্রীম পদক্ষেপ হিসেবে র‌্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খ) কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য ঢাকাস্থ ব্যাটায়িলয়নের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকার অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র‌্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও ঢাকা মহানগরীসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অমর একুশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারিসহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গ) শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত দল/সংগঠনের সদস্যগণ যাতে শহীদ মিনার অঙ্গনে প্রবেশ করে কোনরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে র‌্যাব তৎপর রয়েছে।

ঘ) ভিভিআইপি/ভিআইপি/রাজনৈতিক নেতৃবৃন্দের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঙ) কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় Inner Perimeter, Outer Perimeter ও শহীদ মিনার সংলগ্ন এলাকাকে ভিডিও Surveillance এর আওতায় আনতে সিসিটিভি/আইপি ক্যামেরা এবং মনিটরিং কেন্দ্র স্থাপন করা হয়েছে।

চ) র‌্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন¦য়পূর্বক নিরাপত্তা নিশ্চিত করবে। র‌্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।

গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9