বিয়ের দিনেই দুই বোনের রহস্যজনক মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ PM
শোভা  ও বিমলা

শোভা ও বিমলা © সংগৃহীত

ভারতের রাজস্থানে বিয়ের দিনেই দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তারা মারা যান। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।   

নিহতরা হলেন- রাজ্যের যোধপুর জেলার মানাই গ্রামের দীপ সিংহের দুই মেয়ে শোভা (২৫) ও বিমলা (২৩)। তারা দুজনেই স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, পোখরানের জেমলা গ্রামের দু’জনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাদের। শনিবার ছিল বিয়ে। গত দু’দিন ধরে বিয়ের সব আয়োজন করেন আত্মীয়রা। শুক্রবার হয় ‘বান্দোলি’ (অনেকটা আইবুড়ো ভাতের মতো) অনুষ্ঠান। গ্রামের সবাই মিলে দুই বোনকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেন।

পুলিশ জানায়, রাতে দুই বোন খেয়ে ঘুমোতে যান। তার পরে আর তাদের কোনও সাড়া মেলেনি। ভোর ৪টে নাগাদ তাদের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনে চমকে যান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে ছুটে যান সবাই। দেখেন, তাদের শরীর নীল হয়ে গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক তদন্তে দুই বোন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। একই দাবি মৃতদের মামা যশবন্ত সিংয়ের। তার অভিযোগ, আগে জালোরের ভিনমালের দু’জনের সঙ্গে ভাগ্নিদের বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু পরিবারের চাপে ভেঙে দিতে হয়। পরে পোখরানের জেমলা গ্রামে তাদের বিয়ে ঠিক হয়েছিল। ভাগ্নিরা এই ঘটনা মেনে নিতে পারেনি বলে দাবি যশবন্তের।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, বিয়ের ঠিক আগ মুহূর্তে দুই বোন কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও তদন্ত চলছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।

নিয়ন্ত্রণহীন রিকশা-ইজিবাইক, জনদুর্ভোগে অতিষ্ঠ যশোরবাসী
  • ২৬ এপ্রিল ২০২৬
অ্যাকশনএইড বাংলাদেশে চাকরি, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৬ এপ্রিল ২০২৬
ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো অ্যালেনকে নিয়ে জানা যাচ্ছে …
  • ২৬ এপ্রিল ২০২৬
একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন
  • ২৬ এপ্রিল ২০২৬
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা, শিক্ষক-শিক্ষার্থী ‘পুলিশ হেফাজতে’
  • ২৬ এপ্রিল ২০২৬