পাকিস্তানি তারকা পেসারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৪ PM
সিলেট টাইটান্স লোগো

সিলেট টাইটান্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে সিলেট টাইটান্সে খেলতে দেখা যাবে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে। গত দুই আসরে বিপিএলে খেলেননি তিনি, তবে এবার নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নিলো সিলেট।

সবশেষ ২০২৩ সালের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে অংশ নিয়েছিলেন আমির। এর আগে চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইগার্সের হয়েও খেলেছেন। বিপিএলে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তারকা এই পেসার।

এদিকে আমিরের সঙ্গে সিলেট টাইটান্সে জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবও। বাংলাদেশের টুর্নামেন্টে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের হয়ে ৭ ম্যাচে ১০৫ রান করেছেন তিনি। একটি ম্যাচে বোলিং করলেও উইকেট পাননি।

আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। কয়েক বছর পর বিপিএলে ফের নিলামে ফেরানো হয়েছে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগটি কাজে লাগিয়ে সিলেট টাইটান্স দলে নিয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকেও। 

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬