বিপিএল নিলামে যুক্ত হচ্ছেন আরও ১২ দেশি ক্রিকেটার

২৭ নভেম্বর ২০২৫, ০৪:১৭ PM
বিপিএল শিরোপা

বিপিএল শিরোপা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলামের আগে দু'জন করে দেশি ক্রিকেটারের সঙ্গে আগাম চুক্তি করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ফলে নিলামের আগেই মোট ১২ জন স্থানীয় ক্রিকেটারের দল নিশ্চিত হয়েছে। এর বাইরে আগামী ৩০ নভেম্বরের নিলামে ৬টি ক্যাটাগরিতে আরও ১৫৪ জন দেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। তবে সাম্প্রতিক এনসিএল টি–টোয়েন্টিতে ভালো পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম নেই এই তালিকায়।

জানা গেছে, সরাসরি দলে নেওয়া ক্রিকেটারদের জায়গায় নিলামে নতুন করে ১২ জন খেলোয়াড় যুক্ত হচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও যাদের নাম বাদ পড়েছিল, তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার দলে নিতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা ধরা হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং ‘এফ’ ক্যাটাগরিতে ২০ হাজার টাকা করে বাড়বে। অবশ্য, কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেওয়া যাবে, সেটাও চূড়ান্ত করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। 

‘এ’ ক্যাটাগরি থেকে প্রতিটি দলকে অন্তত একজন খেলোয়াড় নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে। এছাড়া ‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও সেই টাকার বাইরে থাকবেন, সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence