চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

১৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ PM
ম্যাচ চলাকালে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত।

ম্যাচ চলাকালে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। © সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। বাউন্ডারি ঠেকাতে গিয়ে মাঠেই কাঁধে ব্যথা পান তিনি। ঘটনার পরপরই তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ নিয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান পাকিস্তান দলের অলরাউন্ডার হুসাইন তালাত। তাকে মাঠে দলের মেডিকেল স্টাফরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। প্রাথমিক মূল্যায়নের পর বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের আরও মেডিকেল পরীক্ষার পর চোটের প্রকৃতি ও বিস্তৃতি জানা যাবে।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে মাজ সাদাকাত ও সালমান আলির ফিফটিতে সব উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান করেছে স্বাগতিকরা।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬