খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ, পরে মৃত্যু এক ব্যক্তির

০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ AM
মো. নিরব হোসেন

মো. নিরব হোসেন © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ গ্রহণ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নিরব হোসেন (৫৬) মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তার আকস্মিক মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. নিরব হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মরহুম মতিউর রহমান মিয়ার সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন নিরব হোসেন।

নিরব হোসেনের বড় ভাই মো. বাহাদুর হোসেন জানান, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করতে নিরব হোসেন ও তার এক বন্ধু জাতীয় সংসদ ভবন এলাকায় যান। একপর্যায়ে মানুষের ভিড়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

জানা গেছে, নিহত নিরব হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিল তাহসিন। সম্প্রতি সরকার তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করায়।

প্রসঙ্গত, নিহত নিরব ১৯৯৮ সালে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করে এবং প্রায় ছয় বছর একই পদে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে তিনি ঢাকার মগবাজার এলাকার ডাক্তার গলিতে পরিবারসহ বসবাস করতেন। বর্তমানে তিনি ঢাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছে পরিবার।

 

আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬