খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ PM
খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে কথা বলছেন মাসুদ সাঈদী

খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে কথা বলছেন মাসুদ সাঈদী © টিডিসি

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন। গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও আলেম-ওলামার প্রতি তার সম্মান ছিল বিরল।’

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক আলেমদের ওপর দমন-পীড়নের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। তিনি শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।’

তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড তিনি হতে দেননি। ইসলামবিরোধী কোনো আইন প্রণয়নের বিরুদ্ধেও তিনি সবসময় সোচ্চার ছিলেন। সে কারণেই আলেম সমাজ তাকে গভীরভাবে ভালোবাসতেন।

ব্যক্তিগত স্মৃতিচারণ করে মাসুদ সাঈদী বলেন, ‘আমার সম্মানিত শহিদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থাকাকালে বেগম খালেদা জিয়া আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, পারিবারিক অভিভাবকের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যেভাবে সকল দল-মতকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার চেষ্টা করেছেন, আপনিও সেই পথে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ, আপনি আরও বেশি জনপ্রিয় হবেন।’

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় আসবে তা জনগণই নির্ধারণ করবে। তবে যে-ই ক্ষমতায় আসুক—এই দেশ, এই মাটি, এই পতাকা সবার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাসুদ সাঈদী বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনো দেশে আস্ফালন করছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের শেষ শিকড়টুকু উপড়ে ফেলতে পারি, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।’

শেষে তিনি বেগম খালেদা জিয়া ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি করেন এবং একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শোকসভায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডিএম এমাদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ অন্য নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্বে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

গবিতে ৯ শিক্ষার্থীকে অর্থদণ্ড, নোটিশের স্বচ্ছতা নিয়ে শিক্ষা…
  • ০৫ মে ২০২৬
পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ
  • ০৫ মে ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এমন ফ্রিডম দেওয়া যাবে না, যা ‘…
  • ০৫ মে ২০২৬
‘মব’ করে ভিসি অফিসে তালা ঝুলিয়ে দিল ছাত্রদল, উপাচার্য বললে…
  • ০৫ মে ২০২৬
১৭ মাসের সন্তানের জীবন বাঁচাতে সহায়তা চান রাবি শিক্ষার্থী ম…
  • ০৫ মে ২০২৬
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে রিসার্চ কাউন…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9