ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা আদায় করা হয়

বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা আদায় করা হয় © টিডিসি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা আদায় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় জেলা বিএনপি কার্যালয়ের দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমরা বুকে ধারণ করেছি। সেই আদর্শ লালন করে আগামী দিনের নেতৃত্ব দিয়ে যাব—এটাই হবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।’

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬