এবার চাকরিতে প্রবেশের বয়স ৪০ দাবি 

০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ PM
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবিতে ঢাবিতে অবস্থান চাকরিপ্রার্থীদের

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবিতে ঢাবিতে অবস্থান চাকরিপ্রার্থীদের © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে, তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। 

এ সময় চাকরি প্রার্থীরা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ৩৫ বছর ও মেয়েদের ৩৭ বছর করার জন্য সুপারিশ করেছিল সরকার গঠিত পর্যালোচনা কমিটি। তবে পরবর্তীতে সারজিস আলম ও অন্যান্য ছাত্র উপদেষ্টাদের দাবির মুখে চাকরির বয়স ৩২ নির্ধারণ করা হয়। আমরা তখন বুঝেছিলাম অন্তর্বর্তী সরকার আমাদের কষ্ট বুঝবে না। তাই আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিলাম।  

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ থেকে ৪০ করার দাবির যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, করোনা মহামারির সময়ে তিন বছর কোনো চাকরির সার্কুলার হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও দুই বছরের সেশন জট ছিল। এতে শিক্ষার্থীদের ৫ বছর সময় নষ্ট হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর্যালোচনা কমিটির সুপারিশের সাথে শিক্ষার্থীদের নষ্ট হওয়া ৫ বছর ফিরিয়ে দিতে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি জানাচ্ছি

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু দীর্ঘ ১৭ বছর নিজেও বঞ্চিত ছিলেন, তিনি আমাদের বঞ্চনার কথা বুঝবেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। তাই আমরাও প্রধানমন্ত্রী কাছে দাবি জানাই সবকিছু বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করা হোক। 

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ থেকে ৪০ করার দাবির যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, করোনা মহামারির সময়ে তিন বছর কোনো চাকরির সার্কুলার হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও দুই বছরের সেশন জট ছিল। এতে শিক্ষার্থীদের ৫ বছর সময় নষ্ট হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর্যালোচনা কমিটির সুপারিশের সাথে শিক্ষার্থীদের নষ্ট হওয়া ৫ বছর ফিরিয়ে দিতে চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি জানাচ্ছি। 

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, সকালে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান…
  • ২৫ মার্চ ২০২৬
স্কুলে যাবার পথে প্রাণ গেল এক শিক্ষিকার
  • ২৫ মার্চ ২০২৬
ঈদে ১০ লাখ টাকার বরাদ্দ, তালিকা প্রকাশ করে হিসেব দিলেন হাসন…
  • ২৫ মার্চ ২০২৬
খালের ওপর ‘এতিম’ সেতু, দেখতে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
কক্সবাজারে জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  • ২৫ মার্চ ২০২৬
ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence