ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান

০৪ মার্চ ২০২৬, ০১:৫৪ PM
আগুনে পুড়ছে দোকান

আগুনে পুড়ছে দোকান © টিডিসি

ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব স্টোর’-এ আগুন জ্বলতে দেখে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি মুদি দোকান এবং বাকি পাঁচটি টি-স্টল ছিল। আগুনে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।

রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানি না কীভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।’ এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান বলেন, ‘আমরা রাত ১টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9