দরজা ভেঙে শিক্ষার্থীকে জাগাল ফায়ার সার্ভিস

০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ PM
ময়মনসিংহ নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে ঘুমাচ্ছেন সোহান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে ঘুমাচ্ছেন সোহান। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

ময়মনসিংহে ঘুম থেকে না ওঠায় ১১ ঘণ্টা পর দরজা ভেঙে মো. সোহান (১৯) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৪টার পর নগরীর সানকিপাড়া এলাকায় সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেস থেকে ঘুমন্ত ওই শিক্ষার্থীকে জাগানো হয়।

সোহান নগরীর বেসরকারি একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় অবস্থিত সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে থেকে লেখাপড়া করেন তিনি।

সোহানের সহপাঠী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাহরির পর সোহানের সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যান। এ সময় সোহান ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তার সহপাঠীরা এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। তবে তার সাড়া মেলেনি। সবাই ধারণা করেন, সোহান কোনো কারণে হয়তো আত্মহত্যা করেছেন বা কোনো দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। ঘুমানোর ১১ ঘণ্টা পরও সাড়া না মেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারাও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দেখা যায়, সোহান গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে তাকে ডেকে তোলা হয়।

সোহান জানান, সাহরি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দরজাও লক করে দেওয়া ছিল। ফলে বাইরে থেকে ডাকাডাকির কোনো সাড়াশব্দ তিনি শুনতে পাননি। তবে তাকে ঘুম থেকে ওঠাতে এমন হুলুস্থুল কাণ্ড হবে তা কল্পনাও করেননি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, ‘দীর্ঘক্ষণেও সোহানের সাড়াশব্দ না পেয়ে তার সহপাঠীরা চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রাও আতঙ্কিত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ঘুমোচ্ছে সোহান। একপর্যায়ে শব্দ শুনে তার ঘুম ভাঙে। এ সময় তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেখে অবাক হয়ে যান। পরে বুঝতে পারেন পুরো ঘটনা।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9