মিলল মস্তকবিহীন লাশটির পরিচয়, ঘাতক বন্ধুর দেখানো স্থানেও নেই মাথার সন্ধান

২৮ মার্চ ২০২৬, ০১:০৪ AM
ডান পাশে পুলিশের ভেস্ট পরা নিহতের বন্ধু রিপন

ডান পাশে পুলিশের ভেস্ট পরা নিহতের বন্ধু রিপন © টিডিসি

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর তীর থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তিনদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি লাশের মস্তক। দীর্ঘ তল্লাশির পরও কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

গত ২৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদরের নবগ্রাম ইউনিয়নের বারইল বটতলা এলাকায় নদীর তীরে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার রাথুরিয়া গ্রামের বাসিন্দা মো. রফিক মিয়া (২৮)।

এদিকে ঘটনায় জড়িত সন্দেহে তার বন্ধু রিপনসহ তিনজনকে আটক করা হয়। রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২৭ মার্চ) নদীতে মস্তক উদ্ধারে অভিযান চালায় পিবিআই। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো সন্ধান না পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

পিবিআই জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত অব্যাহত আছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬