এনসিপির বিবৃতি

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি

২৫ মার্চ ২০২৬, ০৭:৩১ PM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়াও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে জানিয়েছে দলটি। আজ বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়। 

এতে বলা হয়, ২৫ মার্চ—বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। এই দিনে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী সুপরিকল্পিত অভিযান Operation Searchlight পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে, যা পরবর্তীতে Bangladesh Genocide 1971 হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এক নির্মম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়। এই দিনটি কেবল একটি জাতির ট্র্যাজেডি নয়, বরং সমগ্র মানবতার বিরুদ্ধে সংঘটিত এক নিষ্ঠুর রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক।

আরও বলা হয়, সেই রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে আক্রমণ চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস এবং পিলখানায় অবস্থানরত ইপিআর সদস্যদের ওপর চালানো হামলায় অসংখ্য নিরস্ত্র মানুষ প্রাণ হারান। নারী, শিশু, প্রবীণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষসহ সাধারণ জনগণ এই সহিংসতার শিকার হন, যা ছিল একটি জাতিকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার সুস্পষ্ট প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, কিন্তু দমন-পীড়নের এই নির্মম অধ্যায় বাঙালির সংগ্রামী চেতনাকে নিঃশেষ করতে পারেনি। বরং এই সময় থেকেই প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, যা ধীরে ধীরে একটি সর্বাত্মক মুক্তিসংগ্রামে রূপ নেয় এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার পরিণতি লাভ করে। শহীদদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি এবং ন্যায় ও মর্যাদার সংগ্রামে অনুপ্রেরণার উৎস।

এনসিপি মনে করে, এই ঐতিহাসিক বাস্তবতা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং যেকোনো ধরনের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা আমাদের সম্মিলিত দায়িত্ব। একই সঙ্গে এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেন, এই গণহত্যা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে এগিয়ে যাবো। পরিশেষে, আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬