২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহিদ ইসলাম

২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ PM
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © টিডিসি

২৫ মার্চের গণহত্যা মানুষ ও মানবিকতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসে আমরা সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের এই দিনটি কেবল একটি জাতির নয়, বরং এই অঞ্চলের মানুষ ও মানবিকতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক। পাকিস্তানি সামরিক জান্তা পরিচালিত 'অপারেশন সার্চলাইট' ছিল একটি পরিকল্পিত গণহত্যা যার লক্ষ্য ছিল বাংলার মানুষের কণ্ঠ, মর্যাদা ও আত্মপরিচয়কে দমন করা।

তিনি আরও বলেন, সেই কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানার ইপিআর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। নারী, শিশু, বৃদ্ধ, সংখ্যালঘু কেউই এর থেকে রেহাই পায়নি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এই গণহত্যার উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা; কিন্তু তা ব্যর্থ হয়েছে। বরং এই রাত থেকেই শুরু হয় প্রতিরোধ- যা পরিণত হয় দীর্ঘ সংগ্রামে এবং শেষ পর্যন্ত স্বাধীনতার অর্জনে।

শহিদদের আত্মার মাগফেরাত কামনাকরে নাহিদ বলেন, গণহত্যা দিবসে আমাদের অঙ্গীকার, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬