গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ ২০২৬, ০৫:২২ PM
বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়

বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় © সংগৃহীত

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ১৯৭১ সালের সেই ভয়াল রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বুধবার (২৫ মার্চ) সকালে গোপালগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য দেন।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার বিভীষিকা স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬