বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

২৭ মার্চ ২০২৬, ০৭:৩২ AM
কলেজছাত্র আমির হামজা

কলেজছাত্র আমির হামজা © সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে ‘পুলিশ’ পরিচয়ে ধাওয়ার পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গোনস্টিক সেন্টারে চাকরি করতেন। দুই মাস আগে বিয়ে করেছিলেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেটধারী যুবক বাড়িতে ঢুকে নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। প্রাণভয়ে হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।’ 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ মার্চ মোল্লাহাটে সোহাগ শেখ নামে এক ব্যবসায়ী এবং ৭ মার্চ নূর ইসলাম নামে অপর এক কর্মচারী একইভাবে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬