বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৫ মার্চ ২০২৬, ০৩:০০ PM
রহিম প্যাদার স্বজনদের আহাজারি

রহিম প্যাদার স্বজনদের আহাজারি © টিডিসি

পটুয়াখালীতে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ চা দোকানি। সামান্য বাকির জেরে বাগবিতণ্ডা থেকে শুরু হওয়া এ ঘটনায় অভিযুক্তদের মারধরে নিহত হন রহিম প্যাদা (৬৫), যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

নিহত রহিম প্যাদা সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত রহিম প্যাদা নিজ এলাকায় চায়ের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। কামাল হাওলাদার নামের এক ব্যক্তি দোকান থেকে বাকিতে পণ্য নিয়েছিলেন। ঘটনার সময় সেই বাকির টাকা পরিশোধ করতে বললে নিহতের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামালসহ আরও কয়েকজন মিলে দোকানি রহিমকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, নিহতকে হাসপাতালে ভর্তির পরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মৃত অবস্থায়ই তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া রয়েছে। 

পুলিশের সুরতহাল শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহ মর্গে স্থানান্তর করেছে বলেও জানান তিনি। 

অপর দিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্তরা। তাদের মুঠোফোনের সংযোগও বিচ্ছিন্ন পাওয়া গেছে। এ কারণে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের কাজ চলমান আছে। ঘটনাস্থলে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬