বাড়ি থেকে তুলে নিয়ে ইউটিউবারকে পিটিয়ে হত্যা

২৫ মার্চ ২০২৬, ১০:১৮ AM
দ্বীন ইসলাম

দ্বীন ইসলাম © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের অ্যাডমিন দ্বীন ইসলামকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কসবা থানা পুলিশ ও বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ি পুলিশ যৌথ অভিযানে বিকেলে তাকে উদ্ধার করে। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, মাদকবিরোধী বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। সেই আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল দাবি করেছেন, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং একটি চক্র তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়াচ্ছে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম্য বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9