জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা

২২ মার্চ ২০২৬, ১০:২১ AM
যুবকের আত্মহত্যার চেষ্টা

যুবকের আত্মহত্যার চেষ্টা © ভিডিও থেকে সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে গিয়ে রাজধানীর জিয়া উদ্যানে এক তরুণ ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনেহেঁচড়ে বাইরে নিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বরত মিরপুর পিওএম’র এএসআই কাজী মুস্তাফিজ জানান, ওই তরুণ জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন।

কাজী মুস্তাফিজ আরও জানান, তরুণটি যখন নিজের ক্ষতি করার চেষ্টা করছিলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ওইতরুণের নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬