‎নবীগঞ্জে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটায় জরিমানা

২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ AM
সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ

সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ © টিডিসি ফোটো

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম অভিযান পরিচালনা করেন।
‎‎উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় যে, ২নং বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর এলাকায় কাজীরবাজার গ্রামে সরকারি অনুমতি ছাড়া মাটি কাটা হয়েছিল। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী নুরুল মিয়ার ছেলে সেলিম মিয়াকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎‎উপজেলা সহকারী ভূমি কমিশনার প্রত্যয় হাসেম জানান, 'কৃষিজমি সংরক্ষণ আমাদের অগ্রাধিকার। অনুমতি ছাড়া মাটি কাটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' স্থানীয়রা জানিয়েছেন, অভিযানের পর থেকে কৃষিজমি রক্ষায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
‎‎ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নবীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন রোধে একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬