হবিগঞ্জের ‎চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ PM
গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী © সংগৃহীত

‎‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। আটক দুজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে শাহজিবাজার আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার দেউড়গাছ ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

‎সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটা থেকে রাত দুই টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান চলে। এ সময় পরমেশ্বর কর্মকার (৩০) ও দীলিপ তন্তবয় (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের সহযোগী আরও দুজন পালিয়ে যায় বলে জানায় সেনাবাহিনী। অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। 

‎আটক দুজনই হলেন দেউড়গাছ ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা মালিক কর্মকার ছেলে পরমেশ্বর কর্মকার ও মিলন তন্তবয়ের ছেলে দিলীপ তন্তবয়।

‎সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি বড় মাদকচক্রের নাম উঠে এসেছে। ওই চক্রের নেতৃত্বে রয়েছেন আব্দুল শহিদ (৬০) নামের এক ব্যক্তি, যিনি এলাকায় ‘গাঁজা ব্যবসার গডফাদার’ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

চুনারুঘাট থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9