কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ যুবক আটক

১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৭ PM
মো. রায়হান

মো. রায়হান © সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রায়হান (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে কুয়াকাটা পর্যটন এলাকার আবাসিক হোটেল মারমেইড প্যালেস–এর পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ ওই এলাকায় আগে থেকেই নজরদারি চালাচ্ছিল। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রায়হানকে থামতে বলা হলে তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আটক রায়হান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা মো. নুর আলম হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত এলাকা গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬