‎হবিগঞ্জে মোটরসাইকেল-মিশুক সংঘর্ষে যুবক নিহত, আহত ২

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
ইজি বাইক

ইজি বাইক © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতকুড়া এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে শরিফ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

‎নিহত শরিফ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ছোটবহুলা গ্রামের শাহিদ মিয়ার ছেলে। আহতরা একই গ্রামের ফাহাদ মিয়া (২৫) ও সোহেব মিয়া (২৫)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিলেন। পথে আতকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফ মিয়া মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের উপস্থিতির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now