লক্ষ্মীপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে দুই যুবক নিহত

নিহত হৃদয় হোসেন ও নাজমুল হাসান

নিহত হৃদয় হোসেন ও নাজমুল হাসান © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামগঞ্জ উপজেলার খলিফার দরজা-কাটাখালী এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড-সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন হৃদয় হোসেন ও নাজমুল হাসান। হৃদয় নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাখালী থেকে রামগঞ্জ অভিমুখে আসার সময় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যান।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9