ট্রাকচাপায় প্রাণ গেল রাজশাহী কলেজছাত্রের

১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২২ PM
নিহত নাইম ইসলাম

নিহত নাইম ইসলাম © সংগৃহীত

রাজশাহীতে ট্রাক চাপায় নাইম ইসলাম (২৩) নামে রাজশাহী কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রোহান ইসলাম নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নাইম রাজশাহী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নগরের মাসকাটাদিঘী এলাকার কাঠ ব্যবসায়ী মো. সাধুর ছেলে। আর আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে পরবর্তীতে ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয়। পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহনকে রামেক হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬