সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

২০ নভেম্বর ২০২৫, ০৯:০৮ PM
নিহত মো. জুবায়ের বিশ্বাস

নিহত মো. জুবায়ের বিশ্বাস © টিডিসি

‎পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সিএসই অনুষদের প্রথম সেমিস্টারের ছাত্র মো. জুবায়ের বিশ্বাস (২০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় জিহাদ ও হাসান নামে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লেবুখালী-বাউফল সড়কের মাদ্রাসা ব্রিজ-সংলগ্ন কাঁঠালতলা এলাকায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত জুবায়ের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. আবুল কালামের ছেলে। তিনি সৃজনী বিদ্যানিকেতনের এইচএসসি ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুখালীর দিক থেকে আসা মোটরসাইকেলটি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের বিশ্বাস ও তার বন্ধু জিহাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. এনামুল হক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎অন্যদিকে অটোগাড়িতে থাকা পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকার হাসান নামের একজন আহত হন। তাকেও উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬