ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

১৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
নিহত স্বাধীন মোল্লা

নিহত স্বাধীন মোল্লা © সংগৃহীত

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাকচাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত স্বাধীন ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন স্বাধীন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬