বাস-অটোরিকশা-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, গুরুতর আহত ২

০৭ নভেম্বর ২০২৫, ০৬:১২ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বরিশাল থেকে খান পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এ সময় অটোরিকশার যাত্রী আনোয়ার আকন (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজি ও বাসের আরও দুইজন যাত্রী গুরুতর আহত হন। নিহত আনোয়ার আকন নলছিটি উপজেলার দুধারিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক আকনের ছেলে।

সংঘর্ষের পর কিছু সময়ের জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, দুর্ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬