বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৭ PM
নিহত তিনজনের মরদেহ

নিহত তিনজনের মরদেহ © টিডিসি

বাগেরহাটের রামপাল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাবুরবাড়ি বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা উপজেলার ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে তারা বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই নিহত হন।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বাসটি জব্দের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬