মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে কলেজছাত্র নিহত

০৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
জব্দ করা আলমসাধু

জব্দ করা আলমসাধু © টিডিসি

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সজীব মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্পা (আলমসাধু) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬